প্রকাশের তারিখ: ২২ ডিসেম্বর ২০২৫ | বাংলার জনকণ্ঠ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও দলটির শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে জানা যায়নি, কে বা কারা এই গুলি করেছে। আজ সোমবার (২২ ডিসেম্বর) মোতালেবের গুলিবিদ্ধ হওয়ার খবরটি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। তিনি সামাজিক যোগাযোগ…
এবার এনসিপি নেতাকে গুলি
প্রকাশের তারিখ: ২২ ডিসেম্বর ২০২৫ | বাংলার জনকণ্ঠ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও দলটির শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে জানা যায়নি, কে বা কারা এই গুলি করেছে।
আজ সোমবার (২২ ডিসেম্বর) মোতালেবের গুলিবিদ্ধ হওয়ার খবরটি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে জানান, মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।
খুলনার সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় তার চিকিৎসা চলছে এবং আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনার পেছনের কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে।

