লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর পুলিশের তদন্ত

লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে তালা লাগিয়ে অগ্নিসংযোগের ঘটনায় ছোট মেয়ের মৃত্যুর পর এবার দগ্ধ অবস্থায় বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) মারা গেছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।এর আগে অগ্নিকাণ্ডের দিন ঘটনাস্থলেই…

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ: দগ্ধ বড় মেয়েরও মৃত্যু


লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে তালা লাগিয়ে অগ্নিসংযোগের ঘটনায় ছোট মেয়ের মৃত্যুর পর এবার দগ্ধ অবস্থায় বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) মারা গেছে।


বুধবার (২৪ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
এর আগে অগ্নিকাণ্ডের দিন ঘটনাস্থলেই আগুনে পুড়ে মারা যায় বেলাল হোসেনের ছোট মেয়ে আয়েশা। এতে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে।


ঘটনার পর বেলাল হোসেন নিজে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। দগ্ধ দুই মেয়ে স্মৃতি ও বিথিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।


চিকিৎসক সূত্রে জানা যায়, স্মৃতির শরীরের প্রায় ৯০ শতাংশ এবং বিথির শরীরের প্রায় ২ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসা শেষে বিথির শারীরিক অবস্থার উন্নতি হলে হাসপাতালে ভর্তির পরদিনই তাকে ছাড়পত্র দেওয়া হয়। তবে স্মৃতি আইসিইউতে মৃত্যুর সঙ্গে দীর্ঘ সময় লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


এদিকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বিএনপি নেতা বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।


পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি তালা লক অবস্থায় এবং একটি খোলা অবস্থায় পাওয়া গেছে। তবে পেট্রোল ঢেলে আগুন লাগানোর কোনো আলামত এখন পর্যন্ত পাওয়া যায়নি।


অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “ঘটনার দিন আগুনে পুড়ে আয়েশার মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ স্মৃতিও মারা গেছে। নিহতদের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।”

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *