ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ

রাজধানী প্রতিনিধি:ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সংগঠনটির নেতাকর্মীরা। রোববার (২৮ ডিসেম্বর) বেলা ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এতে গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল আংশিকভাবে বন্ধ হয়ে…

৪ দফা ঘোষণা ইনকিলাব মঞ্চের

রাজধানী প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সংগঠনটির নেতাকর্মীরা।


রোববার (২৮ ডিসেম্বর) বেলা ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এতে গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল আংশিকভাবে বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।


রাতে শাহবাগে এক ঘোষণায় ইনকিলাব মঞ্চ চার দফা দাবি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশে গুম ও খুনের সঙ্গে জড়িত হয়ে যারা ভারতে আশ্রয় নিয়েছে, তাদের দেশে ফিরিয়ে আনা। ভারত আশ্রয় দিলে আন্তর্জাতিক আদালতে মামলা করার কথাও জানায় সংগঠনটি।


এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য দিচ্ছেন এবং আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা-কর্মীদের সহায়তা করছেন, তাদের চিহ্নিত করে চাকরিচ্যুত করার দাবি জানানো হয়।


ইনকিলাব মঞ্চ জানায়, রোববার রাত ১০টা পর্যন্ত চলমান কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। তবে আন্দোলন এখানেই শেষ নয় বলে স্পষ্ট করেন সংগঠনটির নেতারা।
আগামীকাল (সোমবার) দুপুর ২টা থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

সংগঠনটির নেতাদের দাবি, চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহবাগ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *