যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে তীব্র তুষারঝড় আঘাত হেনেছে। এর ফলে কয়েক হাজার ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। একই সঙ্গে নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) মার্কিন মিডিয়া এবিসি-৭ নিউজ জানিয়েছে, নিউইয়র্কে স্মরণকালের অন্যতম ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। জমে থাকা বরফ শহরের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিউইয়র্ক…
যুক্তরাষ্ট্রে তীব্র তুষারঝড়: নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা
যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে তীব্র তুষারঝড় আঘাত হেনেছে। এর ফলে কয়েক হাজার ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। একই সঙ্গে নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) মার্কিন মিডিয়া এবিসি-৭ নিউজ জানিয়েছে, নিউইয়র্কে স্মরণকালের অন্যতম ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। জমে থাকা বরফ শহরের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
নিউইয়র্ক এলাকায় ২–৫ ইঞ্চি তুষারপাত হতে পারে। লং আইল্যান্ড ও উত্তর জার্সিতেও একই পরিস্থিতি দেখা দিতে পারে। পূর্ব লং আইল্যান্ড এবং কানেক্টিকাটে ৫–১০ ইঞ্চি পর্যন্ত তুষারপাতের আশঙ্কা রয়েছে।
অতিরিক্ত তুষারপাতের কারণে দৃশ্যমানতা অনেক কমে গেছে। ফলে সড়ক চলাচল কঠিন হয়ে উঠেছে। নিউইয়র্কের জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, সড়কগুলো খুবই পিছল হয়ে যেতে পারে। তাই সন্ধ্যা ও রাতের সময়ে ধীরগতিতে গাড়ি চালাতে বলা হয়েছে।
নিউ জার্সিতেও পরিস্থিতি দ্রুত অবনতি হয়েছে। রাজ্যটির সড়ক বরফে ঢাকা এবং হিমশীতল বৃষ্টির কারণে জনজীবন কঠিন হয়ে উঠেছে।
গতকাল শুক্রবার অন্তত এক হাজার ফ্লাইট বাতিল এবং চার হাজার ফ্লাইট স্থগিত করা হয়েছে। বড়দিন উপলক্ষে যাত্রীদের চাপ বেশি থাকলেও তুষারঝড়ের কারণে তারা ভোগান্তিতে পড়েছেন।
Source: এবিসি-৭ নিউজ

