সুখবর: নির্বাচনকালীন স্থগিতাদেশ শেষে বাংলাদেশে পুনরায় চালু হলো অন-অ্যারাইভাল ভিসা

নির্বাচনকালীন নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে স্থগিত থাকা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পুনরায় চালু করেছে বাংলাদেশ সরকার। এর ফলে বিদেশি নাগরিকরা আগের মতোই বাংলাদেশে প্রবেশের সময় বিমানবন্দর থেকে সরাসরি ভিসা সংগ্রহ করতে পারবেন। এই সিদ্ধান্তে পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগ খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোমবার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্তের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে…

বাংলাদেশে পুনরায় চালু হলো অন-অ্যারাইভাল ভিসা

নির্বাচনকালীন নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে স্থগিত থাকা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পুনরায় চালু করেছে বাংলাদেশ সরকার। এর ফলে বিদেশি নাগরিকরা আগের মতোই বাংলাদেশে প্রবেশের সময় বিমানবন্দর থেকে সরাসরি ভিসা সংগ্রহ করতে পারবেন। এই সিদ্ধান্তে পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগ খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সোমবার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্তের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। যদিও এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি, তবে একাধিক বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।


এর আগে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই সময় বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে ভিসা সংগ্রহের জন্য অনুরোধ জানানো হয়। নির্বাচনকালীন সময়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং অবাঞ্ছিত ব্যক্তির প্রবেশ ঠেকাতেই এই সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


ইউরোপে অবস্থিত বাংলাদেশ মিশনের একজন কূটনৈতিক জানান, ঢাকা থেকে অন-অ্যারাইভাল ভিসা পুনরায় চালুর নির্দেশনা পাওয়ার পর তা সংশ্লিষ্ট বিভাগগুলোকে অবহিত করা হয়েছে। ফলে এখন থেকে আগের নিয়ম অনুযায়ী বিদেশি যাত্রীরা বাংলাদেশে এসে বিমানবন্দর থেকেই ভিসা গ্রহণ করতে পারবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিদেশ থেকে আগত যাত্রীদের ভিসা প্রদানের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র, ভ্রমণের উদ্দেশ্য এবং অন্যান্য তথ্য কঠোরভাবে যাচাই-বাছাই করতে ইমিগ্রেশন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের অসঙ্গতি বা সন্দেহজনক তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট যাত্রীকে দেশে প্রবেশের অনুমতি না দিয়ে ফেরত পাঠানোর ক্ষমতাও থাকবে ইমিগ্রেশন কর্তৃপক্ষের হাতে।


বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, মিসর, তুরস্ক, ব্রুনাই, মালদ্বীপ, ভুটানসহ ইউরোপীয় বিভিন্ন দেশের নাগরিকরা বাংলাদেশে এসে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পেয়ে থাকেন। পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ কিংবা চাকরির উদ্দেশ্যে আগত বিদেশিরা এই ভিসার আওতায় বাংলাদেশে প্রবেশ করতে পারেন।


বিশ্লেষকদের মতে, অন-অ্যারাইভাল ভিসা পুনরায় চালুর ফলে আন্তর্জাতিক যোগাযোগ আরও সহজ হবে এবং বিদেশি বিনিয়োগ ও পর্যটন খাতে গতি আসবে। একই সঙ্গে নির্বাচন পরবর্তী সময়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাওয়ার একটি ইতিবাচক বার্তাও বহন করছে এই সিদ্ধান্ত।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *