তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে বিএনপির নেতাকর্মীদের জন্য ১০ রুটে বিশেষ ট্রেন চলাচল করছে

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় বিদেশে নির্বাসিত থাকার পর তার দেশে ফেরা উপলক্ষে ঢাকার ৩০০ ফুট সড়কে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই সংবর্ধনা অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে ১০টি বিশেষ ট্রেন বরাদ্দ দিয়েছে। বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত…

তারেক রহমানের সংবর্ধনাকে ঘিরে ১০ রুটে চলবে বিশেষ ট্রেন

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় বিদেশে নির্বাসিত থাকার পর তার দেশে ফেরা উপলক্ষে ঢাকার ৩০০ ফুট সড়কে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


এই সংবর্ধনা অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে ১০টি বিশেষ ট্রেন বরাদ্দ দিয়েছে। বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত ভাড়ার বিনিময়ে এসব বিশেষ ট্রেন সরবরাহ করা হচ্ছে।


রেলপথ মন্ত্রণালয় জানায়, বিশেষ ট্রেন পরিচালনার বিপরীতে রেলওয়ে প্রায় ৩৬ লাখ টাকা ভাড়া পাবে। সোমবার (২২ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বিএনপি প্রথমে ১১টি বিশেষ ট্রেন চালুর আবেদন করলেও ইঞ্জিন সংকটের কারণে শেষ পর্যন্ত ১০টি ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দপ্রাপ্ত ট্রেনগুলোর মধ্যে রয়েছে— রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী–পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা–রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর–রাজশাহী)।


বিশেষ ট্রেন চলাচলের কারণে নিয়মিত যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য রেলপথ মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে।

যেসব রুটে চলবে বিশেষ ট্রেন
কক্সবাজার–ঢাকা, জামালপুর–ময়মনসিংহ–ঢাকা, টাঙ্গাইল–ঢাকা, ভৈরববাজার–নরসিংদী–ঢাকা, গাজীপুরের জয়দেবপুর–ঢাকা সেনানিবাস, পঞ্চগড়–ঢাকা, খুলনা–ঢাকা, পাবনার চাটমোহর–ঢাকা সেনানিবাস, রাজশাহী–ঢাকা এবং যশোর–ঢাকা।


প্রতিটি বিশেষ ট্রেন নেতাকর্মীদের নিয়ে ঢাকায় এসে সংবর্ধনা অনুষ্ঠান শেষে পুনরায় নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *