মগবাজারে ওয়ারলেস গেট এলাকায় ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থলে পুলিশের তৎপরতা

বাংলার জনকণ্ঠ ডিজিটাল ডেস্ক:রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজারের ওয়ারলেস গেট এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।নিহত যুবকের নাম সিয়াম। তিনি মগবাজারে অবস্থিত ‘জাহিদ কার ডেকোরেশন’ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।…

মগবাজারে ককটেল বিস্ফোরণ, এক যুবকের মৃত্যু

বাংলার জনকণ্ঠ ডিজিটাল ডেস্ক:
রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজারের ওয়ারলেস গেট এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সিয়াম। তিনি মগবাজারে অবস্থিত ‘জাহিদ কার ডেকোরেশন’ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।


রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, একটি ফ্লাইওভার থেকে দুর্বৃত্তরা শক্তিশালী একটি ককটেল নিক্ষেপ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ককটেলটি সরাসরি সিয়ামের মাথার ওপর পড়ে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় আরও একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে জানান উপ-পুলিশ কমিশনার। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *