ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাইয়ের জাতীয় সনদের গণভোটের প্রচারণায় সারাদেশে যাত্রা শুরু করেছে দশটি ভোটের গাড়ি, যা ‘সুপার ক্যারাভান’ নামে পরিচিত। আজ সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে ‘সুপার ক্যারাভান’ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে ফিতা কেটে গাড়িগুলোর উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা…
ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভানের’ যাত্রা শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাইয়ের জাতীয় সনদের গণভোটের প্রচারণায় সারাদেশে যাত্রা শুরু করেছে দশটি ভোটের গাড়ি, যা ‘সুপার ক্যারাভান’ নামে পরিচিত।
আজ সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে ‘সুপার ক্যারাভান’ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে ফিতা কেটে গাড়িগুলোর উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসও বক্তব্য রাখেন।

