কন্যাসন্তানের বাবা হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ব্যক্তিগত জীবনের এই আনন্দঘন খবরটি ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। স্ট্যাটাসে অপূর্ব লেখেন, “আলহামদুলিল্লাহ! আমরা আনন্দ ও কৃতজ্ঞতায় ফেটে পড়ছি আমাদের সুন্দরী কন্যার আগমনের খবর জানাতে। পৃথিবীতে স্বাগতম, প্রিয় আনায়া!”কন্যার জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি…
কন্যা সন্তানের বাবা হয়েছেন অভিনেতা অপূর্ব।
কন্যাসন্তানের বাবা হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ব্যক্তিগত জীবনের এই আনন্দঘন খবরটি ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।
স্ট্যাটাসে অপূর্ব লেখেন, “আলহামদুলিল্লাহ! আমরা আনন্দ ও কৃতজ্ঞতায় ফেটে পড়ছি আমাদের সুন্দরী কন্যার আগমনের খবর জানাতে। পৃথিবীতে স্বাগতম, প্রিয় আনায়া!”
কন্যার জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি আরও লেখেন, “আমাদের ছোট্ট রাজকন্যাকে সবসময় আপনার প্রার্থনায় রাখুন। আমাদের ওপর আপনাদের অবিরাম ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।”
অপূর্ব জানান, তার কন্যার নাম রাখা হয়েছে আনায়া ফারুক। পরিবার সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত বেলাভ্যু হাসপাতালে অপূর্বর স্ত্রী শাম্মা দেওয়ান কন্যাসন্তানের জন্ম দেন। এ সময় অপূর্বও সেখানে উপস্থিত ছিলেন। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।
উল্লেখ্য, ২০২১ সালের ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জিয়াউল ফারুক অপূর্ব। এর আগে ২০১১ সালে তিনি নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেছিলেন। পরে ২০২০ সালে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে।

