ডা. শফিকুর রহমান নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য

নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্ত্রীর কোনো আয় নেই। তবে তাঁর তিন সন্তানেরই আয় রয়েছে।হলফনামায় উল্লেখ করা হয়, সন্তান সালওয়া সাফীরের সম্পদের পরিমাণ ৫ লাখ টাকা। তিনি আয়কর প্রদান করেননি। সাবরীন রাদীর বার্ষিক আয় ২৫ হাজার ১৭৯ টাকা। তাঁর সম্পদের পরিমাণ ১৭ লাখ ৭৫ হাজার ১৭৯…

ডা. শফিকুর রহমানের মোট সম্পদের পরিমাণ দেড় কোটি টাকা, যার মধ্যে নগদ রয়েছে ৬০ লাখ টাকা।

নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্ত্রীর কোনো আয় নেই। তবে তাঁর তিন সন্তানেরই আয় রয়েছে।
হলফনামায় উল্লেখ করা হয়, সন্তান সালওয়া সাফীরের সম্পদের পরিমাণ ৫ লাখ টাকা।

তিনি আয়কর প্রদান করেননি। সাবরীন রাদীর বার্ষিক আয় ২৫ হাজার ১৭৯ টাকা। তাঁর সম্পদের পরিমাণ ১৭ লাখ ৭৫ হাজার ১৭৯ টাকা এবং তিনি আয়কর হিসেবে ৩ হাজার ৭৯৯ টাকা পরিশোধ করেছেন। রাফাত সাদিকের আয় ৬৬ হাজার ৬৬৭ টাকা এবং তাঁর সম্পদের পরিমাণ ৩০ হাজার টাকা। তিনি আয়কর দেননি।


হলফনামায় আরও বলা হয়েছে, ডা. শফিকুর রহমানের বিদেশে কোনো সম্পদ নেই। স্থাবর সম্পদের মধ্যে তাঁর কৃষিজমি রয়েছে ২১৭ শতক, যার মূল্য ১৭ লাখ ৭১ হাজার টাকা। এছাড়া ১৩ শতক অকৃষিজমি রয়েছে, যার মূল্য ২ লাখ ৫৪ হাজার ৮৩৪ টাকা।


এছাড়া ১১ দশমিক ৭৭ শতক জমির ওপর নির্মিত একটি আবাসিক ভবনের তথ্য উল্লেখ করা হয়েছে, যেখানে একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে। ভবনটির মূল্য ধরা হয়েছে ২৭ লাখ টাকা।
আয়ের খাতে কৃষিখাত থেকে তাঁর আয় ৩ লাখ টাকা এবং অন্যান্য খাত থেকে আয় দেখানো হয়েছে ৬০ হাজার টাকা।


অস্থাবর সম্পদের হিসাবে হলফনামায় বলা হয়েছে, ডা. শফিকুর রহমানের হাতে নগদ রয়েছে ৬০ লাখ ৭৬ হাজার ৪৯৭ টাকা। ব্যাংকে জমা আছে ৪ লাখ ৯০ হাজার ২৬৩ টাকা। বন্ড, ঋণপত্র এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়—এমন কোম্পানির শেয়ারের মোট মূল্য ২৭ লাখ ১৬ হাজার ৮৮০ টাকা।


এছাড়া তাঁর একটি মোটরযান রয়েছে, যার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। কোনো আগ্নেয়াস্ত্রের তথ্য নেই। আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা এবং অলঙ্কারের মূল্য ১ লাখ টাকা।


হলফনামা অনুযায়ী, তাঁর স্ত্রী আমেনা বেগম একজন গৃহিণী এবং তাঁর নামে কোনো আর্থিক সম্পদের তথ্য উল্লেখ নেই। একই হলফনামায় ডা. শফিকুর রহমানের নামে ৩৪টি মামলার তথ্য উল্লেখ করা হয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *