এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলনে সদস্যরা দাবিসমূহ ঘোষণা করছেন

বাংলার জনকণ্ঠ ডিজিটাল ডেস্কপ্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড বুধবার সকালে কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।সমিতি জানিয়েছে, দাবি পূরণ না হলে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপিজি সরবরাহ ও বিক্রি বন্ধ করা হবে। সাম্প্রতিক সময়ে এলপিজির দাম নিয়ে চরম নৈরাজ্যের মধ্যেই জাতীয় প্রেসক্লাবের সামনে…

আদায় না হলে দেশে এলপিজি সরবরাহ বন্ধের হুমকি


বাংলার জনকণ্ঠ ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬
এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড বুধবার সকালে কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।
সমিতি জানিয়েছে, দাবি পূরণ না হলে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপিজি সরবরাহ ও বিক্রি বন্ধ করা হবে।


সাম্প্রতিক সময়ে এলপিজির দাম নিয়ে চরম নৈরাজ্যের মধ্যেই জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে সমিতি এই হুঁশিয়ারি দিয়েছে।
তারা দাবি করেছে, দেশে এলপিজির চরম সংকট চলছে। ২৭টি কোম্পানির সাড়ে ৫ কোটি সিলিন্ডারের মধ্যে মাত্র ১ কোটি ২৫ লাখ সিলিন্ডারে গ্যাস রিফিল হচ্ছে। বাকি ৪ কোটি ২৫ লাখ সিলিন্ডার খালি পড়ে আছে।


বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেছেন, এলপিজি পরিবেশকরা কম্পানি লাইসেন্সধারী না হওয়ায় তাদের দাবি সরাসরি বিবেচনা করা যাবে না। “প্রস্তাব আসতে হবে লাইসেন্সধারী আমদানিকারকের দিক থেকে। আবেদন করলে যাচাই-বাছাই ও গণশুনানি শেষে সিদ্ধান্ত নেওয়া হবে,” তিনি জানিয়েছেন।


গত মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, বাজারে কোনো ঘাটতি নেই। যে সংকট দেখা যাচ্ছে, তা মূলত ‘কারসাজি’র কারণে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার নিয়ন্ত্রণে কাজ করছে।


সংবাদ সম্মেলনে সমিতি আরও জানিয়েছে, বিইআরসি পরিবেশকদের সঙ্গে আলোচনা না করেই এলপিজির মূল্য সমন্বয় করেছে। এতে ব্যবসায়ীরা বাধ্য হয়ে অনেকে বিক্রি বন্ধ করে দিচ্ছেন।
সমিতি জানিয়েছে, প্রশাসন দিয়ে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধ করতে হবে। দাবিসমূহ পূরণ না হলে দেশের সব এলপিজি সরবরাহ ও বিক্রি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *