Russian President Vladimir Putin speaks during a public appearance amid reports of an alleged attack on his residence

এএফপি বাংলার জনকণ্ঠ আন্তজার্তিক ডেস্ক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বাসভবনে ইউক্রেনের হামলার অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এমন হামলার জন্য এখন মোটেও উপযুক্ত সময় নয়। ট্রাম্প জানান, পুতিন নিজেই ফোনালাপে তাঁকে এ ঘটনার কথা জানিয়েছেন। সোমবার ফ্লোরিডায় নিজের মার-এ-লাগো অবকাশযাপনকেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।ট্রাম্প বলেন, “আপনারা…

বাসভবনে হামলার অভিযোগ: ট্রাম্পকে ফোন করে জানান পুতিন

এএফপি

বাংলার জনকণ্ঠ আন্তজার্তিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বাসভবনে ইউক্রেনের হামলার অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এমন হামলার জন্য এখন মোটেও উপযুক্ত সময় নয়।


ট্রাম্প জানান, পুতিন নিজেই ফোনালাপে তাঁকে এ ঘটনার কথা জানিয়েছেন। সোমবার ফ্লোরিডায় নিজের মার-এ-লাগো অবকাশযাপনকেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন,


“আপনারা জানেন, কে আমাকে এই হামলার খবর দিয়েছে? প্রেসিডেন্ট পুতিন। আজ সকালে তিনি আমাকে ফোন করে বলেছেন, তাঁর বাসভবনে হামলা হয়েছে। এটা ভালো নয়।”
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগেই তিনি পুতিনের সঙ্গে কথা বলেছেন। সোমবারই রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করতে মার-এ-লাগোতে জেলেনস্কি ও ইউক্রেনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি।


ইউক্রেন হামলার অভিযোগ অস্বীকার করলেও কিয়েভের সমালোচনা করেন ট্রাম্প। তাঁর ভাষায়,
“এটা খুব সংবেদনশীল সময়। এখন হামলা চালানোর সময় নয়। কেউ আক্রমণ করলে পাল্টা জবাব দেওয়া এক বিষয়, কিন্তু কারও বাড়িতে হামলা করা আরেক বিষয়। এখন এসবের কোনোটাই করা উচিত নয়।”


এদিকে সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ অভিযোগ করে বলেন, রাশিয়ার নভগোরোদ অঞ্চলে পুতিনের একটি বাসভবনে হামলা চালানো হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। একই সঙ্গে জানান, এ ঘটনার জবাবে রুশ বাহিনী পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে।


রাশিয়ার এ অভিযোগ প্রত্যাখ্যান করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এসব দাবি রাশিয়ার ‘মনগড়া’ বক্তব্য।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *