BNP apologizes for public inconvenience in Dhaka

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও তাকে ঘিরে আয়োজিত সংবর্ধনা কর্মসূচির কারণে ঢাকায় সৃষ্ট জনদুর্ভোগের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ জানানো হয়। বিজ্ঞপ্তিটি আজ দুপুর ২টা ৮ মিনিটে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে…

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে জনদুর্ভোগে বিএনপির আন্তরিক দুঃখ প্রকাশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও তাকে ঘিরে আয়োজিত সংবর্ধনা কর্মসূচির কারণে ঢাকায় সৃষ্ট জনদুর্ভোগের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।


শুক্রবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ জানানো হয়। বিজ্ঞপ্তিটি আজ দুপুর ২টা ৮ মিনিটে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশে প্রত্যাবর্তন করেন। তাকে অভ্যর্থনা জানাতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখ লাখ নেতাকর্মী ও সমর্থক ঢাকায় জড়ো হন। এতে ঢাকা মহানগরী কার্যত জনসমুদ্রে পরিণত হয়।


বিএনপি জানায়, ঢাকা মহানগরীতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কারণে স্বাভাবিক জনজীবনে যে কষ্ট ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে, তাতে দলটি গভীরভাবে মর্মাহত। এই অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ ও অসুবিধার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
এদিকে, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান শেষ হওয়ার পর রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া ময়লা-আবর্জনা স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। দলটির নেতাকর্মীরা দলবদ্ধভাবে রাস্তায় পড়ে থাকা বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে সরিয়ে নেন।


দলীয় নেতারা জানান, নগরবাসীর স্বাভাবিক চলাচল ও পরিবেশ রক্ষার বিষয়টি গুরুত্ব দিয়েই এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *