ওসমান হাদিকে নিয়ে করা একাধিক পোস্টের জেরে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজ হারিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার রাতে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। আসিফ মাহমুদ জানান, দীর্ঘদিন ধরে পরিচালিত তার ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেইজটি হঠাৎ করেই ফেসবুক কর্তৃপক্ষ অপসারণ করে দিয়েছে। পেইজটিতে কয়েক মিলিয়নের বেশি অনুসারী ছিল। তার দাবি, ওসমান হাদিকে কেন্দ্র করে দেওয়া কিছু…
ওসমান হাদিকে নিয়ে করা এক পোস্টের পর অফিসিয়াল ফেসবুক পেজ হারাতে হলো আসিফ মাহমুদকে
ওসমান হাদিকে নিয়ে করা একাধিক পোস্টের জেরে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজ হারিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার রাতে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
আসিফ মাহমুদ জানান, দীর্ঘদিন ধরে পরিচালিত তার ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেইজটি হঠাৎ করেই ফেসবুক কর্তৃপক্ষ অপসারণ করে দিয়েছে। পেইজটিতে কয়েক মিলিয়নের বেশি অনুসারী ছিল। তার দাবি, ওসমান হাদিকে কেন্দ্র করে দেওয়া কিছু পোস্ট ও ভিডিওকে টার্গেট করে সংঘবদ্ধভাবে রিপোর্ট করা হয়।
তিনি বলেন, নির্দিষ্ট কিছু টেলিগ্রাম গ্রুপে তার ফেসবুক পেইজের লিংক ছড়িয়ে দিয়ে পরিকল্পিতভাবে রিপোর্ট করা হয়েছে। বিশেষ করে ওসমান হাদিকে নিয়ে প্রকাশিত তিনটি ভিডিওতে একাধিক স্ট্রাইক পড়ে। এসব স্ট্রাইকের ফলেই শেষ পর্যন্ত ফেসবুক কর্তৃপক্ষ তার পেইজটি সরিয়ে নেয়।
পেইজটি হারানোর পর বিষয়টি তিনি নিজের ব্যক্তিগত আরেকটি ফেসবুক আইডি থেকে একটি পোস্টের মাধ্যমে প্রকাশ করেন। সেখানে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মত প্রকাশের অধিকার খর্ব করতে এ ধরনের সংঘবদ্ধ রিপোর্টিং এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি।
উল্লেখ্য, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সম্প্রতি দেশজুড়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত পোস্ট ও মতামত ঘিরে তীব্র বিতর্কও দেখা যায়। সেই প্রেক্ষাপটেই আসিফ মাহমুদের ফেসবুক পেইজটি টার্গেট করা হয়েছে বলে তিনি মনে করছেন।

