ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হয়েছে। রাজধানী কারাকাসে বিস্ফোরণ, সামরিক ঘাঁটিতে হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের খবরে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে।নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই। আমি মানুষকে আঘাত করতে চাইছি না।” সমালোচকদের মতে, এ হামলা জাতিসংঘ সনদের…
আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই ট্রাম্প
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হয়েছে। রাজধানী কারাকাসে বিস্ফোরণ, সামরিক ঘাঁটিতে হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের খবরে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই। আমি মানুষকে আঘাত করতে চাইছি না।”
সমালোচকদের মতে, এ হামলা জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘ সনদ অনুযায়ী, কোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বলপ্রয়োগ বা বলপ্রয়োগের হুমকি নিষিদ্ধ।
হামলার পর ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে ‘পরিচালনা’ করবে এবং দেশটির তেল সম্পদ ব্যবহার করবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ করবে, তবে যুক্তরাষ্ট্র নীতিগত নির্দেশনা দেবে এবং দাবি অমান্য করা হলে আরও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।
এ ছাড়া ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে হামলার ইঙ্গিত দেন এবং গ্রিনল্যান্ড দখলের প্রচারণা জোরদার করেন। এর আগে তিনি ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশ দেন।
আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আন্তর্জাতিক আইনের প্রতি এমন অবজ্ঞা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ।
তথ্যসূত্র: আল জাজিরা

