যুক্তরাষ্ট্র দাবি করেছে,ভেনেজুয়েলা যদি ভবিষ্যতে আরও বেশি তেল উত্তোলন করতে চায়,তাহলে তাকে রাশিয়া, চীন, ইরান ও কিউবার সঙ্গেসব ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।মঙ্গলবার (৬ জানুয়ারি)হোয়াইট হাউসের পরিকল্পনার সঙ্গে পরিচিততিনজন সূত্রের বরাত দিয়েএবিসি নিউজ এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়,যুক্তরাষ্ট্র চায়—ভেনেজুয়েলা তার তেল খাতেএকচেটিয়াভাবে মার্কিন কোম্পানিগুলোর সঙ্গেঅংশীদারিত্ব গড়ে তুলুক। এদিকে শনিবার গভীর রাতে পরিচালিতএক…
ভেনেজুয়েলার প্রতি মার্কিন চাপ: চীন-রাশিয়া-ইরান জোট থেকে সরে আসার দাবি
যুক্তরাষ্ট্র দাবি করেছে,
ভেনেজুয়েলা যদি ভবিষ্যতে আরও বেশি তেল উত্তোলন করতে চায়,
তাহলে তাকে রাশিয়া, চীন, ইরান ও কিউবার সঙ্গে
সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি)
হোয়াইট হাউসের পরিকল্পনার সঙ্গে পরিচিত
তিনজন সূত্রের বরাত দিয়ে
এবিসি নিউজ এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়,
যুক্তরাষ্ট্র চায়—
ভেনেজুয়েলা তার তেল খাতে
একচেটিয়াভাবে মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে
অংশীদারিত্ব গড়ে তুলুক।
এদিকে শনিবার গভীর রাতে পরিচালিত
এক চাঞ্চল্যকর অভিযানে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে
মার্কিন কমান্ডোরা অপহরণ করেছে বলে দাবি করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে
ভেনেজুয়েলাজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তেলসমৃদ্ধ দক্ষিণ আমেরিকার দেশটি
এ ঘটনাকে তাদের
জাতীয় সার্বভৌমত্বের
সরাসরি লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে।
এবিসি নিউজের প্রতিবেদনে আরও বলা হয়,
হোয়াইট হাউসের পক্ষ থেকে
ভেনেজুয়েলার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে,
যাতে দেশটি তেল উৎপাদনের ক্ষেত্রে
রাশিয়া, চীন ও ইরানের মতো
মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।
বিশেষ করে কিউবার সঙ্গে
অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা বন্ধ করার কথাও
মার্কিন দাবির অংশ বলে উল্লেখ করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন।
তিনি জোর দিয়ে বলেছেন,
ভেনেজুয়েলার তেল শিল্পে
মার্কিন কোম্পানিগুলোর
প্রবেশাধিকার রয়েছে।
ট্রাম্পের দাবি,
মাদুরোর পূর্বসূরি হুগো শ্যাভেজ
এই তেল খাতকে
অন্যায়ভাবে ‘জাতীয়করণ’ করেছিলেন,
যা যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী ছিল।
তবে এসব দাবির তীব্র বিরোধিতা করেছে
ভেনেজুয়েলার নতুন প্রশাসন।
মাদুরোর ঘনিষ্ঠ মিত্র
এবং সদ্য শপথ নেওয়া প্রেসিডেন্ট
ডেলসি রদ্রিগেজ স্পষ্ট ভাষায় বলেছেন,
যুক্তরাষ্ট্র বা অন্য কোনো
‘বিদেশি এজেন্ট’
ভেনেজুয়েলাকে নিয়ন্ত্রণ করতে পারবে না।
তিনি আরও বলেন,
দেশের প্রাকৃতিক সম্পদের ওপর
ভেনেজুয়েলার জনগণেরই
পূর্ণ অধিকার রয়েছে।
একই সঙ্গে
ভেনেজুয়েলার কর্তৃপক্ষ
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের
তাৎক্ষণিক ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।

