US President Donald Trump issues a warning over Venezuela as interim president Delcy Rodríguez takes charge following the arrest of Nicolás Maduro

ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর আদালতের অনুমতিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এবার তাকেও প্রকাশ্য হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ডেলসি রদ্রিগেজ যদি ‘ঠিক কাজটি না করেন’, তাহলে তাকে মাদুরোর চেয়েও ‘বড় মূল্য’ দিতে হতে পারে।…

এবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর আদালতের অনুমতিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এবার তাকেও প্রকাশ্য হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ডেলসি রদ্রিগেজ যদি ‘ঠিক কাজটি না করেন’, তাহলে তাকে মাদুরোর চেয়েও ‘বড় মূল্য’ দিতে হতে পারে। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


কয়েক মাস ধরে চলা সামরিক চাপ ও হুমকির পর গত শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় অভিযান চালায়। অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কে নেওয়া হয়। সেখানে মাদুরোকে একটি বন্দিশিবিরে রেখে ‘মাদক পাচার’–সংক্রান্ত অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


ট্রাম্প সাক্ষাৎকারে দাবি করেন, ওয়াশিংটন ভেনেজুয়েলাকে ‘নিয়ন্ত্রণে নেবে’ এবং দেশটির বিশাল তেলসম্পদ ব্যবহার করবে। তবে তা কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।


এদিকে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের নির্দেশে ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ তার প্রতি সমর্থন জানিয়ে তাকে রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দিয়েছেন। রোববার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষায় সারা দেশে সশস্ত্র বাহিনীকে সক্রিয় করা হয়েছে।


আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সাক্ষাৎকারে হুঁশিয়ারি দিয়ে বলেন, “ডেলসি রদ্রিগেজ যদি সঠিক সিদ্ধান্ত না নেন, তাহলে তাকে খুব বড় মূল্য দিতে হবে—সম্ভবত তা মাদুরোর চেয়েও বেশি।”
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মার্কিন অভিযানের বিরোধিতা করে এবং দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষার কথা বলায় রদ্রিগেজের বিরুদ্ধে এই কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। যদিও মাদুরো আটক হওয়ার পর শুরুতে ট্রাম্প রদ্রিগেজের প্রশংসা করেছিলেন।


সাক্ষাৎকারে ট্রাম্প মাদুরোকে শক্তি প্রয়োগ করে আটক করার সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে বলেন, “আপনি এটাকে পুনর্গঠন বলুন বা সরকার পরিবর্তন বলুন—যাই বলুন না কেন, বর্তমান পরিস্থিতির চেয়ে এটি ভালো। এর চেয়ে খারাপ হওয়ার আর সুযোগ নেই।”

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *