A 6.0 magnitude earthquake strikes eastern Japan, with no tsunami warning issued by authorities

৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। বুধবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৫টা ২৬ মিনিটে দেশটির বিভিন্ন অঞ্চলে এই ভূকম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের পূর্বাঞ্চলীয় শহর নোডার উপকূলবর্তী এলাকায়। ভূপৃষ্ঠের প্রায় ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রস্থল। তবে ভূমিকম্পটির উৎপত্তিস্থল…

৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। বুধবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৫টা ২৬ মিনিটে দেশটির বিভিন্ন অঞ্চলে এই ভূকম্পন অনুভূত হয়।


যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের পূর্বাঞ্চলীয় শহর নোডার উপকূলবর্তী এলাকায়। ভূপৃষ্ঠের প্রায় ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রস্থল।


তবে ভূমিকম্পটির উৎপত্তিস্থল সমুদ্র উপকূলে হলেও এতে সুনামির কোনো আশঙ্কা নেই বলে এক বিবৃতিতে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর। পাশাপাশি ভূমিকম্পের কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।


গত নভেম্বর ও ডিসেম্বরে এ নিয়ে জাপানে মোট চারটি ভূমিকম্প সংঘটিত হয়েছে। এর আগে ৩০ নভেম্বর দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কিউশুর তোকারা দ্বীপে পরপর দুটি ভূমিকম্প আঘাত হানে। সেসময় ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৬ এবং ৪ দশমিক ৮।


এছাড়া চলতি মাসের ৮ ডিসেম্বর জাপানের উত্তরাঞ্চলীয় প্রদেশ হনশুতে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ঘটনায় অন্তত ৩০ জন আহত হন। জাপানের আবহাওয়া দপ্তর সুনামি সতর্কতা জারি করলে উপকূলীয় বিভিন্ন এলাকা থেকে প্রায় ৯০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।


ভৌগোলিক অবস্থানের কারণে জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ার’ বা আগ্নেয় মেখলার ওপর অবস্থিত। বিশেষজ্ঞদের মতে, জাপানে গড়ে প্রতি পাঁচ মিনিটে একটি করে ভূমিকম্প অনুভূত হয়। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বে সংঘটিত মোট ভূমিকম্পের প্রায় ২০ শতাংশই ঘটে জাপানে।
তথ্যসূত্র: এনডিটিভি

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *