BNP office at Nawab Bari Road in Bogura being decorated ahead of Tarique Rahman’s visit

দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রোববার (১১ জানুয়ারি) প্রথমবারের মতো ঢাকার বাইরে সফরে যাচ্ছেন। সফরের শুরুতেই তিনি নিজের দেশের বাড়ি বগুড়ায় যাবেন। দীর্ঘ ১৯ বছর পর তার এই সফরকে কেন্দ্র করে বগুড়া শহরজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। তারেক রহমানের আগমন ঘিরে বগুড়া শহরের নবাববাড়ি সড়কে অবস্থিত বিএনপির…

১৯ বছর পর নিজের দেশের বাড়ি বগুড়ায় ফিরছেন তারেক রহমান, চলছে প্রস্তুতি

দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রোববার (১১ জানুয়ারি) প্রথমবারের মতো ঢাকার বাইরে সফরে যাচ্ছেন। সফরের শুরুতেই তিনি নিজের দেশের বাড়ি বগুড়ায় যাবেন। দীর্ঘ ১৯ বছর পর তার এই সফরকে কেন্দ্র করে বগুড়া শহরজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।


তারেক রহমানের আগমন ঘিরে বগুড়া শহরের নবাববাড়ি সড়কে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয় নতুন করে সাজানো হচ্ছে। ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক দিয়ে কার্যালয় ও আশপাশের এলাকা সাজানোর কাজ চলছে।


বিএনপির গুলশান কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, তারেক রহমান ১১ জানুয়ারি সন্ধ্যার দিকে বগুড়ায় পৌঁছাবেন। সেখানে একটি হোটেলে তিনি রাত্রিযাপন করবেন। পরদিন সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় জেলা বিএনপির আয়োজিত গণদোয়া কর্মসূচিতে অংশ নেবেন।


বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল গণমাধ্যমকে জানান, গণদোয়া শেষে তারেক রহমান শহরের সাতমাথা, তিনমাথা ও মাটিডালি হয়ে ঐতিহাসিক মহাস্থানগড়ে হজরত শাহ সুলতান বলখী মাহী সাওয়ার (রহ.)-এর মাজার শরিফ জিয়ারত করবেন। এরপর তিনি রংপুরের উদ্দেশে রওনা দেবেন। রংপুরে গিয়ে তিনি জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।


তিনি আরও জানান, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার সফরকে ঘিরে গণসংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচির চিন্তাভাবনা করা হয়েছিল। তবে তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনের প্রার্থী হওয়ায় এসব কর্মসূচি পালনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা থাকায় তা থেকে বিরত থাকা হয়েছে।


এদিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব জানান, ১২ জানুয়ারি রংপুরে যাওয়ার পথে তারেক রহমান শিবগঞ্জ উপজেলার মহাস্থানে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী মাহী সাওয়ার (রহ.)-এর মাজার শরিফ জিয়ারত করবেন। এ সময় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলমের নেতৃত্বে তাকে স্বাগত জানানো হবে। পরে দলীয় নেতাকর্মীরা তাকে শিবগঞ্জ উপজেলার শেষ সীমানা রাহবাল পর্যন্ত পৌঁছে দেবেন।


উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার গাবতলী। ২০০১ সালে গাবতলী থেকেই বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *