ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে। পুনর্গঠিত কমিটিতে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুমকে আহ্বায়ক এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে…
জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন, নতুন দায়িত্ব পেলেন যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে। পুনর্গঠিত কমিটিতে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুমকে আহ্বায়ক এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নির্বাচনের প্রস্তুতি জোরদার এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এই পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে বিভিন্ন পেশা ও অভিজ্ঞতার নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে নির্বাচনকালীন সার্বিক ব্যবস্থাপনা আরও কার্যকরভাবে পরিচালনা করা যায়।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন—অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মদ শাহজাহান, মোবারক হোসাইন, মো. আব্দুর রব, আ.ফ.ম. আব্দুস সাত্তার, ড. হেলাল উদ্দিন, ডা. নজরুল ইসলাম, ডা. একেএম ওয়ালিউল্লাহ, খন্দকার রাশেদুল হক, মু. সফিউল্লাহ, আব্দুল কাইয়ুম, আব্দুল্লাহ আল মামুন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গোলাম মোস্তফা,
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সফিকুল ইসলাম, মেজর (অব.) মুহাম্মদ ইউনুস আলী, অ্যাডভোকেট আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার ড. জুবায়ের আহমদ, অধ্যাপক সাইফুল্লাহ মানছুরসহ আরও অনেকে।
এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মাওলানা আবদুল হালিম সাংবাদিকদের জানান, কমিটি মূলত গত বছরের অক্টোবরে গঠিত হলেও জাতীয় নির্বাচনের বাস্তবতা ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এর পরিধি সম্প্রসারণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পুনর্গঠিত এই কমিটি আসন্ন নির্বাচনে জামায়াত এবং ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।

