Saint Martin bound cruise catches fire at Cox’s Bazar BIWTA Ghat in Bangladesh

কক্সবাজারের নুনিয়াছড়া এলাকায় বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিন দ্বীপগামী একটি যাত্রীবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটির নাম ‘দ্য আটলান্টিক ক্রুজ’।ঘটনাটি নিশ্চিত করেছেন সী ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর। তিনি জানান, প্রতিদিনের মতো পর্যটক পরিবহনের উদ্দেশ্যে শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে ঘাটের দিকে আসছিল জাহাজটি। এ সময় হঠাৎ…

আজ সকালে কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

কক্সবাজারের নুনিয়াছড়া এলাকায় বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিন দ্বীপগামী একটি যাত্রীবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটির নাম ‘দ্য আটলান্টিক ক্রুজ’।
ঘটনাটি নিশ্চিত করেছেন সী ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর। তিনি জানান, প্রতিদিনের মতো পর্যটক পরিবহনের উদ্দেশ্যে শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে ঘাটের দিকে আসছিল জাহাজটি।

এ সময় হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই সেই ধোঁয়া আগুনে রূপ নেয় এবং জাহাজে লেলিহান শিখা দেখা যায়।


খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নির্বাপণের কাজ চলমান রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যটকদের জাহাজে ওঠা তদারকির জন্য প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘাট এলাকায় উপস্থিত ছিলেন। ঠিক সেই সময়ই এই অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনা নজরে আসে।


তিনি আরও জানান, আগুনে জাহাজটি প্রায় সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, আগুন লাগার আগে কোনো পর্যটক জাহাজে ওঠেননি। যাত্রী বোঝাই অবস্থায় মাঝ সমুদ্রে এমন ঘটনা ঘটলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলে মন্তব্য করেন তিনি।


এদিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম বলেন, জাহাজে আগুন লাগার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *